কক্সবাজারের টেকনাফে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার ইয়াবাসহ ৬ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়। গতকাল ভোর রাতে নাফ নদীর মোহনায় অভিযানে আইস ইয়াবাসহ পাচারকারীদের আটক করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল আশিকুর রহমান। আটকরা হলো- টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানি ছড়ার নুর হবিরের ছেলে মো: ফয়সাল (২০), একই এলাকার আব্দুর রহিমের ছেলে মো: আরমান (২০), একই ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার ওয়াস করনীর ছেলে জসিম উদ্দিন (২১), মিঠাপানি ছড়ার আব্দুল মুনাফের ছেলে মো: বুখার উদ্দীন (৩০), একই এলাকার জহির আহম্মদের ছেলে মো: শফিক উদ্দিন (২০) ও উখিয়া কুতুপালং ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল সাত্তারের ছেলে মো: কামাল হোসেন (৫৫)।