যশোরের চৌগাছায় তৈমুর নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার চৌগাছা-চাঁদপুর সড়কের নিমতলা বাজারে এ ঘটনা ঘটে।
আহত তৈমুর মাঠচাকলা গ্রামের জামাত আলীর ছেলে।
অভিযোগ করা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
তৈমুরকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয় ।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, ‘তারা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারেন। পরে পুলিশের একটি টিম সেখানে যায়। বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছেন বলে জানান তিনি।’





