নাটোরের গুরুদাসপুরে বরই বিক্রি করে বাড়ি ফেরার পথে ভ্যানচালকের ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলার চাপিলা ইউনিয়নের আলীপুর গ্রামে গত বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। ওই টাকা উদ্ধারে গতকাল বৃহস্পতিবার গুরুদাসপুর থানায় অভিযোগ দিয়েছেন ভ্যানচালক মইনুল হোসেন (৩৫)। তিনি রশিদপুর গ্রামের মকছেদ আলীর ছেলে।
অভিযোগে জানা যায়, মইনুল বুধবার বিকেলে তার চাচা সরজুল ইসলামের বরই বিক্রির জন্য ব্যাটারি চালিত ভ্যানযোগে পাশের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর ফলের আড়তে যান। সেখানে খরচ বাদে ২০ হাজার টাকায় বরই বিক্রি করেন। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে চাপিলা ইউনিয়নের আলীপুর এলাকায় পৌঁছালে তার ভ্যানের গতিরোধ করে মাথায় ও পিঠে দেশীয় অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ সময় ভ্যান ছিনতাইয়ের চেষ্টায় ব্যর্থ হলে দুর্বৃত্তরা মইনুলের মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ভুক্তভোগী মইনুল স্থানীয় চলনবিল প্রেস ক্লাবে উপস্থিত সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ২০ হাজার টাকা কারো কাছে নগণ্য হলেও তার কাছে অনেক কিছু। টাকা উদ্ধারে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে।
ভ্যানচালকের বরই বিক্রির টাকা ছিনতাই!
নাটোরের গুরুদাসপুরে বরই বিক্রি করে বাড়ি ফেরার পথে ভ্যানচালকের ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলার চাপিলা ইউনিয়নের আলীপুর গ্রামে গত বুধবার সন্ধ্যার দিকে এ...





