জামালপুরের মেলান্দহে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক মহিলা আইনজীবী ও তার পরিবারের সদস্যদের মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্বজনরা। বৃহস্পতিবার উপজেলার দুরমুঠ ইউনিয়নের ফুলতলা মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে সাইদুল ইসলাম সাজু, জহুরুল ইসলাম, ছামিউল হক সাব্বির, মো: আব্দুল গোফ্ফার, মামলার বাদি মো: নাজমুল হুদা বক্তব্য রাখেন। মানববন্ধনে নাজমুল বলেন, আমার বোন একজন আইনজীবী তবুও আওয়ামী সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। অভিযুক্তরা দীর্ঘ ১৬ বছর ধরেই এলাকায় সন্ত্রাস করেছে। ৫ আগস্টের পরেও তারা থেমে নেই। আসামিরা জামিনে এসে মামলা প্রত্যাহারের জন্য আমাদেরকে হুমকি দিয়েছে।
জানা যায়, গত ১৯ জানুয়ারি ওয়াহিদুজ্জামান (ওয়াজ করুনী), রফিকুল ইসলাম কদাই ও মাইনুদ্দিন খাজাসহ একদল লোক আইনজীবী নাছরীন সুলতানা ও তার মা নাজমা বেগমসহ পরিবারের অন্য সদস্যের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে ঘটনায় ভুক্তভোগীর ছোট ভাই নাজমুল হুদা ২০ জানুয়ারি মেলান্দহ থানায় হত্যার উদ্দেশে মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
আইনজীবীকে মারধরের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন
জামালপুরের মেলান্দহে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক মহিলা আইনজীবী ও তার পরিবারের সদস্যদের মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্বজনরা। বৃহস্পতিবার উপজেলার দুরমুঠ ইউনিয়নের ফুলতলা মোড়ে ঘণ্টাব্যাপী এ...





