বাংলাদেশ মাদরাসাশিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ড. মুহাম্মাদ শাহজাহান মাদানী বলেছেন, বিগত সরকার মাদরাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য কাজ চলমান রয়েছে।
গত শনিবার শহীদ টিটু মিলনায়তনে মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ড. শাহজাহান মাদানী একথা বলেন। আহবায়ক অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিতে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যক্ষ ড. মুফতি মুহাম্মাদ আবু ইউছুফ খান, জেনারেল সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মুফতী মুহাম্মাদ ফারুক আহমদ, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, জেলা উপদেষ্টা মাওলানা আব্দুল হক সরকার, শহর উপদেষ্টা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, মাওলানা আব্দুল হাকিম সরকার, অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক আব্দুল বাছেদ, সদস্য সচিব ড. আবু সালেহ মামুন। সম্মেলনে ৪১ সদস্যের জেলা কমিটি করা হয়।