কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের পাঁচবারের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও ভুয়া কল রেকর্ড প্রচারের মাধ্যমে সম্মানহানি করা হচ্ছে। এমন অপপ্রচারে প্রতিবাদে উপজেলার সচেতন নাগরিকরা অবস্থান কর্মসূচি পালন করেছে। কর্মসূচি পালন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
গতকাল সোমবার দুপুরে উপজেলা সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদের শহীদ স্মৃতিস্তম্ভের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, ওমর ফারুক সোহাগ, চঞ্চল রায়হান, আবুল হাসান সরকার, আলমগীর হোসেন, আবুল হাসান জুয়েল, রাকিবুল ইসলাম রুবেল, বিজয় নেছার, নাছির খান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে মিথ্যা মামলার শিকার হয়ে মুরাদনগরের আপামর জনসাধারণের প্রিয় নেতা কায়কোবাদকে ১৩ বছর দেশের বাইরে রাখা হয়েছে। ফ্যাসিবাদী সরকারের পতন হলেও তাদের দোসররা কায়কোবাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সম্মানহানি করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেক আইডি ব্যবহার করে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে।
মুরাদনগরে কায়কোবাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের পাঁচবারের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও ভুয়া কল রেকর্ড প্রচারের...





