তালার বালিয়ায় আগুনে পুড়ে যাওয়া দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভুক্তভোগী দুই শিশু হলো- তালা উপজেলার বালিয়া গ্রামের আরিফুল গাজীর মেয়ে আরিফা খাতুন (৭) ও মোমিন জোয়ার্দারের ছেলে সাব্বির জোয়ার্দার (৩)। গত শুক্রবার বিকেলে ওই দুই শিশুর বাড়িতে গিয়ে তাদের শারীরিক খোঁজখবর শেষে এ সহায়তা তুলে দেন তালা উপজেলা ও খেশরা ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুব জামায়াতের ক্রীড়া সম্পাদক মো: আলী হুসাইন, খেশরা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো: শিমুল হোসেন, সেক্রটারি মো: মেহেদি হাসান ও ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল আজিজসহ স্থানীয় নেতৃবৃন্দ।