নওগাঁর পোরশায় ধর্ষণ মামলায় সিকান্দার (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে, শনিবার বিকেলে বিষ্ণপুর বেড়াচৌকি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিকান্দার মান্দা উপজেলার বর্দ্দপুর গ্রামের মরহুম শফিজ উদ্দিনের ছেলে। তিনি ব্যবসায়িক কারণে দীর্ঘদিন পোরশা উপজেলার বিষ্ণপুর গ্রামের বেড়াচৌকি এলাকায় বসবাস করছেন।

মামলা সূত্রে জানা গেছে, বিষ্ণপুর এলাকার ধর্ষণের শিকার ১৭ বছর বয়সী মেয়ের নানা ১ ফেব্রুয়ারি পোরশা থানায় মামলা করলে থানা পুলিশ সিকান্দারকে গ্রেফতার।

পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।