কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবির ইউনিয়নে আছ-ছফা আদর্শ শিক্ষা নিকেতন নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ ও জায়গা জবর-দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। দখলের পর ওই জায়গায় ইটের বাউন্ডারি দেয়া হয়েছে। এনিয়ে চিহ্নিত জবর-দখলকারীদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, স্কুল পরিচালনা কমিটি ও স্থানীয় সচেতন মহল। গতকাল রোববার কে বি জালাল উদ্দিন সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ২৫ বছর ধরে সুষ্ঠুভাবে পরিচালিত হলেও এলাকার চিহ্নিত ভূমিদস্যুরা প্রকাশ্যে গাছ কেটে খেলার মাঠ দখল করে বাউন্ডারি নির্মাণ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান বলেন, বিষয়টি সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দিতে সাহারবিল ইউনিয়ন পরিষদ সচিবকে দায়িত্ব দেয়া হয়েছে। খেলার মাঠে স্থাপনা বন্ধ রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
চকরিয়ায় বিদ্যালয় মাঠে প্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবির ইউনিয়নে আছ-ছফা আদর্শ শিক্ষা নিকেতন নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ ও জায়গা জবর-দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। দখলের পর ওই জায়গায়...





