আওয়ামী লীগের প্রেতাত্মারা মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের সব অবদান পাঠ্যপুস্তক এবং বিভিন্ন জায়গা থেকে উঠিয়ে দেয়ার জন্য উঠেপড়ে লেগেছিল। স্বৈরাচারী হাসিনার কর্তৃত্ববাদী মনোভাবের কারণে দেশের মুক্তিযুদ্ধ এবং তার প্রকৃত ইতিহাস হারিয়ে যেতে বসেছিল। বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের কাছে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের জেড ফোর্সের অবদানের কথা তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। গত শনিবার উপজেলার আবুতোরাব জেড ফোর্সের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুতোরাব জেড ফোর্সের প্রতিষ্ঠাতা ও দলনেতা এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও মুখপাত্র ওমর ফারুকের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেনÑ উপজেলা বিএনপির সদস্যসচিব গাজি নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, সংযুক্ত আরব আমিরাতের জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
মিরসরাইয়ে জেড ফোর্সের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আওয়ামী লীগের প্রেতাত্মারা মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের সব অবদান পাঠ্যপুস্তক এবং বিভিন্ন জায়গা থেকে উঠিয়ে দেয়ার জন্য উঠেপড়ে লেগেছিল। স্বৈরাচারী হাসিনার কর্তৃত্ববাদী মনোভাবের কারণে দেশের মুক্তিযুদ্ধ...





