বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরের আমির ও সাবেক এমপি আলহাজ মোহাম্মদ শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগকে আর ঘুরে দাঁড়াতে দেয়া হবে না। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর ফিরে আসার নজির নেই। গত ১৮ বছরে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ।
গত শনিবার রাত সাড়ে ১১টায় মিরসরাইয়ের নিজামপুর মাওলানা আব্দুল গনি (রহ:) দাখিল মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ার আহমেদের সভাপতিত্বে এ মাহফিলে প্রধান ওয়ায়েজিন ছিলেন ছারছীনা দরবার শরিফের ছোট পীর মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলা উদ্দিন শিকদার, মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির ও সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুন।