গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এনায়েত খান (১৭) নামে এক এসএসসি পরিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এনায়েত খান বাহাড়া গ্রামের ইসরাইল খানের ছেলে। তিনি এবারের এসএসসি পরিক্ষার্থী ছিলেন।
জানা যায়, এনায়েত খান একাই একটি ঘরে থাকেন। সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন তাকে ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করেন। এ সময় তাকে গলায় গামছা লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে মুকসুদপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
মুকসুদপুর থানার এস আই শুকান্ত বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





