বাংলা একাডেমির মাসব্যাপী অমর একুশে বইমেলায় অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গণে স্টল বরাদ্দ নিয়েছে। এ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯০ ও ৯৯১ নম্বর বুক স্টল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
গত বৃৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগ জানায়, উদ্বোধনী অনুষ্ঠানে বাউবি ভিসি বলেন, অমর একুশে গ্রন্থমেলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ একাডেমিক প্রোগ্রামসমূহের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধিতে সহায়ক হবে। বাউবি এখন থেকে প্রতি বছর বই মেলায় নিয়মিত অংশগ্রহণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাউবির প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস ও ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম প্রমুখ।