ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের বোড়ামারা সাবাসপুর মাঠে ৭ বিঘা জমির পেঁয়াজের চারা ঘাস মারা ওষুধ দিয়ে মেরে দিয়েছে দুর্বৃত্তরা। জানা গেছে, উপজেলার বোড়ামারা সাবাসপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম, খোকন বিশ্বাস, বাবুল বিশ্বাস, শাহিন বিশ্বাস, আব্দুল বিশ্বাস, আমিরুল বিশ্বাস তাদের জমিতে এ বছর পেঁয়াজ চাষ করেছে। পেঁয়াজের জমিতে পানি দেয়ার এক সপ্তাহ পরে গত বৃহস্পতিবার সকালে জমিতে গিয়ে দেখে জমির পেঁয়াজের চারা লাইন ধরে মরে যাচ্ছে।
এদিকে আবাদ করা জমির পেঁয়াজ মরে যাওয়ার কারণে তারা হতাশায় ভুগছেন। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষি আমিরুল বিশ্বাস জানান, শত্রুতা করে কুচক্রী মহল রাতের আঁধারে আমাদের জমির পেঁয়াজ ঘাসমারা ওষুধ দিয়ে মেরে দিয়েছে। আমি এনজিও ও এলাকার দাদন ব্যবসায়ীদের কাছ থেকে সুদে টাকা নিয়ে পেঁয়াজ চাষ করেছিলাম। এখন তাদের টাকা কিভাবে শোধ করব। পেঁয়াজ চাষি খোকন জানান, আমার আবাদকৃত পাঁচ বিঘা জমিতে প্রায় আড়াই লাখ টাকা খরচ হয়েছে। শত্রুতা করে আমার আবাদকৃত পেঁয়াজ মেরে দিল ঘাসমারা ওষুধ দিয়ে দুর্বৃত্তরা।
উপজেলা কৃষি অফিসার আরিফুজ্জামান তুষার জানান, ঘাসমারা ওষুধ দেয়ার কারণে পেঁয়াজের চারার শিকড় পচে নষ্ট হয়ে যাচ্ছে। শৈলকুপা থানার ওসি মোহাম্মদ মাসুম খান জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শৈলকুপায় ৭ বিঘা জমির পেঁয়াজ খেত নষ্ট করল দুর্বৃত্তরা
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের বোড়ামারা সাবাসপুর মাঠে ৭ বিঘা জমির পেঁয়াজের চারা ঘাস মারা ওষুধ দিয়ে মেরে দিয়েছে দুর্বৃত্তরা। জানা গেছে, উপজেলার বোড়ামারা সাবাসপুর...





