উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে গতকাল রোববার সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নাই।’
তিনি আরো বলেন, ‘আজকের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই অনুষ্ঠানের মূল আকর্ষণ। প্রতিযোগিতায় কেউ হারবে কেউ জিতবে এটাই স্বাভাবিক।’ জুলাই-আগস্টের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ভিসি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের বিজয় হিসেবে আমরা নব স্বাধীনতা পেয়েছি। ফলে আমরা বাকস্বাধীনতা ফিরে পেয়েছি। আবু সাঈদ ও মীর মুগ্ধসহ অগণিত শহিদদের কথা ভুলে গেলে চলবে না। তাদের আত্মত্যাগের অনুপ্রেরণা নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে’।
এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস ভিসি’র পক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস ও ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মো: সামসুল হক খান প্রমুখ।
শারীরিক মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই : বাউবি ভিসি
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে গতকাল রোববার সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের...





