সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর শহিদুল ইসলামকে (৫৯) গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের ঝিকিরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শহিদুল ঝিকিরা মহল্লার সোরহাব আলীর ছেলে ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং পৌর আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি। তার নামে উল্লাপাড়া মডেল থানায় নাশকতার মামলা রয়েছে বলে জানা গেছে।

উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান ‘শহিদুল ইসলাম এর নামে থানায় নাশকতার মামলা রয়েছে। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সভাপতি।’