২০১৩ সালের ২৫ অক্টোবর চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মিজানুর রহমান হত্যা মামলায় কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যানকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাকির হোসেন সাত দিনের রিমান্ড চাইলে আদালত তাদের উপস্থিতিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেনÑ চকরিয়া উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদী ও পেকুয়া উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও পেকুয়া যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম।
চকরিয়া থানার তদন্ত কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, ২০১৩ সালের ২৫ অক্টোবর বিকেলে বিএনপির একটি মিছিলে আওয়ামী লীগের গুলিতে ছাত্রদল নেতা মিজানুর নিহত হন। এ ঘটনায় মিজানুরের বাবা শাহ আলম বাদি হয়ে চকরিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ ১৮২ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ১৪ নম্বর এজাহারনামীয় আসামি এবং সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সন্দেহভাজন হিসেবে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গত ১৯ ডিসেম্বর ফেনী থেকে র্যাবের হাতে আটক হন ফজলুল করিম সাঈদী এবং জাহাঙ্গীর আলমকে পেকুয়ার শিক্ষক আরিফ হত্যা মামলার আসামি হিসেবে গত বছরের ১৩ অক্টোবর চট্টগ্রামের একটি বাসা থেকে র্যাব গ্রেফতার করে।
চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, আসামিদ্বয়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চকরিয়ায় ছাত্রদল নেতা হত্যা
দুই উপজেলা চেয়ারম্যান রিমান্ডে
২০১৩ সালের ২৫ অক্টোবর চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মিজানুর রহমান হত্যা মামলায় কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যানকে দুই দিনের...





