বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) সাহিত্য চর্চা ও শৈল্পিক সত্তা বিকশিত করার অন্যতম সংগঠন ‘পরিবর্তন’ এর সাহিত্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‘সময় এসেছে নতুন কিছু করার, সময় এখন বদলে যাওয়ার’ এ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে গত মঙ্গলবার সন্ধ্যায়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। ২০১৭ সালের আগস্ট মাসে প্রতিষ্ঠিত এ সংগঠন ৯ বছরের পথচলার ৯ম সংখ্যার (উইন্টার’২৩) মোড়ক উন্মোচন করল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বশেমুরকৃবি’র প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ।
‘পরিবর্তন’-এর অনুষ্ঠানে সভাপতি ছিলেন, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন পরিবর্তনের ৯ম সংখ্যার সম্পাদক মো: মামুন মৃধা, নির্বাহী সম্পাদক আরজুমান জাহান দ্রুতিসহ নবীন-প্রবীণ শিক্ষার্থীবৃন্দ এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন পরিবর্তনের প্রতিষ্ঠাকালীন সাবেক সদস্যরা।
বশেমুরকৃবিতে ‘পরিবর্তন’ এর মোড়ক উন্মোচন ও নবীনবরণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) সাহিত্য চর্চা ও শৈল্পিক সত্তা বিকশিত করার অন্যতম সংগঠন ‘পরিবর্তন’ এর সাহিত্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, নবীনবরণ ও পুরস্কার...





