বগুড়ার সারিয়াকান্দিতে হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সারিয়াকান্দি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন।
ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাবতলী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা ক্বারী আব্দুল মজিদ, সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল কাসেম, মুক্তিযোদ্ধা আছালতজ্জামান, আব্দুল রশিদ প্রমুখ।