দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের দায়ে গাজীপুর মহানগরের আওতাধীন গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দীনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গাছা এলাকায় বিভিন্ন কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিতে দলবলসহ এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে আলোচনায় আসেন গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও থানা যুবদলের সভাপতি কামাল উদ্দীন। একাধিকবার ঝুটঝামেলায় জড়িয়ে তিনি সংবাদপত্রের শিরোনাম হন। এসব ঘটনায় ইতোপূর্বে তাকে গাছা থানা যুবদলের সভাপতির পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল। বৃহস্পতিবার তাকে বিএনপি থেকেও বহিষ্কার করা হলো। বিষয়টি নিশ্চিত করেছের গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো: শওকত হোসেন সরকার। তিনি বলেন, যারা ঝুটঝামেলায় জড়িয়ে বিএনপির ভাবমর্যাদা ক্ষুন্ন করছেন- এটি তাদের জন্য একটি সতর্ক বার্তা।