গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাঁপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী কোচ ও সবজিবাহী পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আানুমানিক ১১টায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত আানমানিক ১১টার দিকে ঢাকাগামী সবজিবাহী পিকআপ অতিরিক্ত লোডের কারণে মহাসড়কে উল্টে যায়। এ সময় পিছনে থেকে ঢাকাগামী যাত্রীবাহী কোচ মায়ের আশীর্বাদ ওই পিকআপকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসেছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।





