নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে ভোলায় সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল সোমরার সদর রোডে বিএনপি অফিসের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জহির উদ্দিন স্বপন। প্রধান বক্তা ছিলেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবল হক নান্নু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো: হায়দার আলী লেলিন প্রমুখ।
জহির উদ্দিন স্বপন বলেন, রাষ্ট্রের মালিক জনগণ, তাই অতিদ্রুত তাদের কাছে ব্যালট পেপার দিয়ে রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে। যারা ভোটের বিলম্ব করতে চায় তারা জনগণের কাছে ব্যালট পেপার দিতে চায় না।





