ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রামবাসী অভিযুক্তকে বিবস্ত্র অবস্থায় হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার স্বরূপপুর ইউনিয়নের কুসুমপুর স্বরূপপুর কওমি মাদরাসায় এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত মসলেম উদ্দিন (৪৮) স্বরূপপুর গ্রামের মৃত ইলাহি বক্সের ছেলে।
এলাকাবাসী জানায়, মসলেম উদ্দিন একজন মুদি দোকানদার। সে বহুদিন ধরে এলাকার নারী-শিশুদের সাথে অনৈতিক কাজ করে আসছে। ধরাপড়ার পর বিষয়টি অভিযুক্ত মসলেম উদ্দিন স্বীকার করেছেন। ওই শিশুটির কাছে তিনি ২০০ থেকে ২৫০ টাকা পেতেন। সেই টাকার জন্য তিনি মদরাসার কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এলাকাবাসী বিবস্ত্র অবস্থায় তাকে হাতেনাতে ধরে ফেলেন।
স্বরূপপুর ইউনিয়ন বিএনপি সভাপতি জুলফিকার আলী বিশ্বাস জানান, স্বরূপপুর কুসুমপুর এলাকার জনগণ মসলেমকে ঘটনাস্থল থেকে আটক করে। আমি বিষয়টি জানতে পেরে মহেশপুর থানা ওসিকে জানালে তিনি ওসি তদন্ত সাজ্জাদকে ঘটনাস্থলে পাঠান।
মহেশপুরে ধর্ষণকারীকে পুলিশে দিলো গ্রামবাসী
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রামবাসী অভিযুক্তকে বিবস্ত্র অবস্থায় হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।...





