১৮ বিদ্রোহী ফুটবলারকের বাদ জিতে জিততে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। গতকাল দুবাইয়ে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে ১১৬ র্যাং কিংয়ে থাকা সংযুক্ত আরব আমিরাতের কাছে ১-৩ গোলে হেরেছে আফঈদা খন্দকার প্রান্তির দল। ১৮ ও ২৮ মিনিটে দুই গোল করে এগিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। ৩৫ মিনিটে আফঈদা খন্দকার ব্যবধান কমান। এরপর ৭৩ মিনিটে আমিরাত তৃতীয় গোল করে। ২ মার্চ দুই দলের ফিরতি ম্যাচ।