জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, মানসিক উৎকর্ষ সাধনে খেলাধুলার বিকল্প নেই। এজন্য তরুণদের খেলাধুলা চর্চা বাড়াতে কাজ করতে হবে।
শুক্রবার (২৫ জুলাই) ফরিদপুরে আলিপুর যুব সমাজের উদ্যোগে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফারিয়ান ইউসুফ।
অনুষ্ঠিত খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কুষ্টিয়ার এএমসি ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আর ৭ উইকেটে হেরে রাজবাড়ী সুজন মালিক স্পোর্টিং ক্লাব রানারআপ হয়।
এ সময় খেলার মধ্য বিরতিতে উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক ও শিশুদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
খেলায় ১৬টি দল নিয়ে নকআউট পদ্ধতিতে ১৫ এপ্রিল থেকে এ টুর্নামেন্ট শুরু হয়। এর আয়োজক কমিটির নেতৃত্বে ছিলেন মাহমুদুল হাসান। এছাড়া আলীপুর যুবসমাজের মোহাম্মদ রিয়াদ, একরামুজ্জামান প্রতীক, মো: হামজা বারী, মোহাম্মদ মেহেদী, মোহাম্মদ টিটন মোহাম্মদ জহির প্রমুখ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সুন্দর এ আয়োজনে সম্পৃক্ত সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ‘যুবসমাজ দিন দিন স্যোশাল মিডিয়ার দিকে ঝুঁকেছে। মোবাইল গেমে আসক্তি বাড়ছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। এই মানসিক উৎকর্ষের জন্য খেলাধুলা প্রয়োজন। খেলাধুলার বিকল্প নেই।
এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ও আরিফুজ্জামান অপু, যুবদলের আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, ভিপি ইউসুফ, স্বেচ্ছাসেবক দলের শিবলী সাদিক, কৃষক দলের মুরাদ হোসেন, ছাত্রদলের সৈয়দ আদনান হোসেন অনু, অনিক আহমেদ, লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ৫০ হাজার টাকা ও ট্রফি এবং রানারআপ দলকে ৩০ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় গুল্টি ছয়টি ছয় মেরে ম্যান অব দ্য মাচ হয়। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার পেয়েছে রানার আপ দলের ইকবাল। এই খেলা পরিচালনাকারী দু’আম্প্যায়ার ছিলেন মিলন শেখ ও নাজমুল ইসলাম।









