দৈনিক নয়া দিগন্তের শিবচর উপজেলা সংবাদদাতা আহসান হাবীবের বাবা আব্দুল মান্নান মাস্টারের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ।
মরহুম আব্দুল মান্নান মাস্টার মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের হাজী লেদু চৌকিদার কান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শিবচরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক কার্যক্রমেও নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। তার কাছে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাঈদ আহমেদ বেপারী নয়া দিগন্তকে বলেন, ‘মরহুম আব্দুল মান্নান মাস্টার আমার শিক্ষক ছিলেন। তার কাছে লেখাপড়া শিখেছি। তিনি অত্যন্ত গুণী একজন শিক্ষক ছিলেন। একবার কোনো পড়া বুঝিয়ে দিলে দ্বিতীয়বার আর পড়া লাগত না। আমি স্যারের আত্মার মাগফিরাত কামনা করছি।’
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের বাড়িতে কোরআনখানি, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। এছাড়া শিবচরের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল পৌনে ৭টায় তিনি মারা যান।









