এ বছর বগুড়া এলাকার জন্য জনপ্রতি সর্বনিম্ন ফেৎরা ৬৫ টাকা নির্ধারন করা হয়েছে। বৃহস্পতিবার বগুড়া জেলা ইমাম মুয়াজ্জিন সমিতির উদ্যোগে বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে সর্বস্তরের উলামায়ে কেরামের এক বৈঠকে সর্বশেষ বাজার দর বিশ্লেষন করে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।
বৈঠকে ফেৎরা সম্পর্কে শরীয়তের বিধান বিস্তারিত আলোচনার করে সিদ্ধান্ত গৃহিত হয়, প্রত্যেক মুসলমান তাদের সামর্থ অনুযায়ী আটা, খেজুর বা কিসমিসের মূল্যদ্বারা ফেৎরা আদায় করতে পারেন। এ ক্ষেত্রে ১৬৫০ গ্রাম উন্নতমানের আটার দাম হিসাবে ৬৫ টাকা এবং মধ্যম মানের ৩৩০০ গ্রাম খেজুরের মূল্য হিসাবে ১,০০০ টাকা এবং মধ্যম মানের ৩৩০০ গ্রাম কিসমিসের মূল্য হিসাবে ১,৫০০ টাকা ফেৎরা নির্ধারন করা হয়েছে।
বগুড়া জেলা ইমাম-মুয়াজ্জিন সমিতির সভাপতি ও বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাওলান আব্দুল জলিলের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, জামিল মাদরাসার মুফতি মাওলানা শামছুজ্জোহা, সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ প্রফেসর শাইখ মুহাম্মাদ নজরুল ইসলাম, জোড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানাা শহিদুল ইসলাম, জেলা মার্কেটিং অফিসার মোঃ তারিকুল ইসলাম, মহাস্থান জামে মসজিদের খতিব মাওলানা ইমদাদুল হক, মাওলানা আবু বকর ছিদ্দিক, ভাই পাগলা মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম, উপশহর জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ, মাওলানা ইউনুছ আলী ফকির, ফুলতলা মাদরাসার মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম, রওশন শাহ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল বাকী সিরাজী, খাতুনে জান্নাত মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন, মাওলানা আমজাদ হোসেন রাশেদী, মাওলানা ইউসুফ সাইফী, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা রুকন উদ্দিন, মাওলানা মোখলেছ বিন নাদির, মাওলানা আবু রাজী, মাওলানা মোখলেছুর রহমান, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা কোরবান আলী, বায়তুর রহমান মসজিদের সদস্য মুকুল হোসেন প্রমুখ।
বগুড়ায় সর্বনিম্ন ফেৎরা ৬৫ টাকা
এ বছর বগুড়া এলাকার জন্য জনপ্রতি সর্বনিম্ন ফেৎরা ৬৫ টাকা নির্ধারন করা হয়েছে। বৃহস্পতিবার বগুড়া জেলা ইমাম মুয়াজ্জিন সমিতির উদ্যোগে বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে...





