বগুড়ায় বৃহস্পতিবার রাতে পুলিশের গুলীতে আরো এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে। পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাত ১ টার দিকে শহরের প্রথম বাইপাস রোডের ইজতেমা ময়দানের দক্ষিন দিকে একদল মাদক ব্যাবসায়ী জমায়েত হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলী চালায়। পুলিশ পাল্টা গুলী চালালে শহরের নিশিন্দারার আব্দুর রহমানের ছেলে নয়ন (৩২) নামের এক সন্ত্রাসী আহত হয়। তার ডান পাশে গুলী লাগে। তার নিকট থেকে ২০০ পিস ইয়াবা,একটি ওয়ান শুটার গান এবং ২ রাউন্ড গুলী উদ্ধার করা হয়। আহত নয়ন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ জানায়, তার নামে অস্ত্র আইনে ২ টি, মাদক আইনে ৬টি সহ মোট ৮ টি মামলা আছে। এর আগে অপর এক মাদক কারবারি পুলিশের সাথে গোলাগুলিতে আহত হয়েছে।
পুলিশ জানায় বগুড়া জেলায় গত সাতদিনে মাদক বিরোধী অভিযানে ১৪১ মামলায় ১৯০ জন জন মাদক ব্যাবসায়ীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। উদ্ধার করা হর্য়েছে ৫৭৬১ পিস ইয়াবা, ৩৩০ বোতল ফেন্সিডিল ৩১ গ্রাম হেরোইন,২২ কেজি গাঁজা, ১৫০ এম্পুল নেশাজাতীয় ইঞ্জেকশন।
বগুড়ায় পুলিশের গুলীতে মাদক ব্যবসায়ী আহত
বগুড়ায় বৃহস্পতিবার রাতে পুলিশের গুলীতে আরো এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে। পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাত ১ টার দিকে শহরের প্রথম...





