সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক বিরোধী অভিযানে বিদেশী পিস্তল, গুলি, ম্যাগজিন, ইয়াবা ও গাজাসহ ৫ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলের দিকে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বেলকুচির উপজেলা বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। এসময় সুবর্ণাসাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে অস্ত্রসহ কামরুল ইসলাম বাপ্পি(৩৩), তার সহযোগি একই এলাকার মৃত আব্দুল গফুর সরকারের ছেলে বাবু মিয়া(৩৭), চরনিশিপাড়ার মৃত আবু হেনা হেলুর ছেলে ইয়াবাসহ বেলাল হোসেন(৩৭), নাগগাতী দক্ষিনপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে কেশমত আলী (৩৪) ও পৌর এলাকার চালা গ্রামের বরাত আলীর ছেলে গাঁজাসহ শাহীন আলীকে(৩২) আটক করা হয়।

এসময় তাদের নিকট থেকে ১টি বিদেশী পিস্তল, ২রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন, ইয়াবা ও গাজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে, কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।