খাগড়াছড়ির মহালছড়িতে দশম শ্রেণির ৩ স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে মহালছড়ি থানায় নাম উল্লেখ করে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো সাইফুল মারমা (২০), হৃদয় চাকমা (১৯), সাচিং মারমা (২১), থুইচিং মারমা (১৯)। এরা সবাই মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পচাই কার্বারী পাড়া ও মানিকছড়ি মুখ পাড়ার বাসিন্দা।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, এ ঘটনায় একজন ভিকটিমের বাবা বাদি হয়ে মামলা করেছেন। নারী ও শিশু নির্যাতন ৯(১)/৩০ ধারায় মামলা রেকর্ড হয়েছে। রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৪ তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমদের ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
খাগড়াছড়িতে তিন ছত্রীকে ধর্ষণ
খাগড়াছড়ির মহালছড়িতে দশম শ্রেণির ৩ স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে মহালছড়ি থানায় নাম উল্লেখ করে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের...





