আখাউড়ায় অবৈধ ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে আখাউড়া-চান্দুরা সড়কের আখাউড়া পৌর এলাকার দুর্গাপুর চন্ডিমুড়ায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকাল ৫টায় দুর্গাপুর ছগির আহমেদের এ. ছগীর নামের ইট বহনকারী একটি অবৈধ ট্রাক্টর দ্রুত বেপরোয়া আখাউড়ার দিকে আসছিল। হঠাৎ এই অবৈধ গাড়ির হেলপার সবুজ মিয়া (৩০) নিজেকে সামলাতে না পেরে গাড়ি থেকে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে যায়। মাথায় রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই সবুজ মৃত্যু বরণ করে।
নিহত সবুজ মিয়া আখাউড়া করুয়াতলীর গ্রামের দুলাল মিয়ার পুত্র। দুর্ঘটনার পর গাড়ির চালক ডালিম পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয় জনগণ সগির আহমেদের অবৈধ ট্রাক্টরটি আটক করেছে।
এ ব্যাপারে আখাউড়া থানার ওসি তদন্ত আরিফুল আমীন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত সুবজের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।