খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে যৌথ বাহিনীর অভিযানে ৫ রাউ- গুলিভর্তি বিদেশী পিস্তলসহ এক ইউপিডিএফ’র(প্রসীত) কর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুজগাং মুখ এলাকা থেকে অংগজয় মারমাকে (৩০) আটক করা হয়।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, আটক অংগজয় মারমা পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের বাসিন্দা। সে অস্ত্র কেনা-বেচার সাথেও জড়িত।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে পানছড়ি উপজেলার পুজগাং মুখ এলাকা থেকে অংগজয় মারমাকে ৫ রাউ- গুলিভর্তি একটি বিদেশী পিস্তলসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বেশ কিছু নগদ টাকা ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। এ ব্যাপারে পানছড়ি থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
খাগড়াছড়িতে পিস্তলসহ ইউপিডিএফ কর্মী আটক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে যৌথ বাহিনীর অভিযানে ৫ রাউ- গুলিভর্তি বিদেশী পিস্তলসহ এক ইউপিডিএফ’র(প্রসীত) কর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুজগাং মুখ এলাকা থেকে...





