স্থানীয় মৎস্য প্রশিক্ষকদের মাঝে সার্টিফিকেট ও উপকরণ বিতরণ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে স্থানীয় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এক সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আব্দুল ওদুদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খান আলী মুনসুর।
সভায় বক্তারা বলেন, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা মৎস্য বিভাগ মাছ চাষের আধুনিক প্রযুক্তি ও সম্প্রসারণ সেবা প্রতিটি চাষির দোড়গোড়ায় সরাসরি পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি ইনোভেশন কার্যক্রম বাস্তবায়ন করছে। কার্যক্রমটি সফলভাবে বাস্তায়িত হলে কোনরূপ অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়া বছরে প্রায় বার-তের হাজার চাষি সরাসরি মাছ চাষের উন্নত আধুনিক প্রযুক্তি ও সেবা গ্রহন করতে পারবেন। ফলে ডুমুরিয়ার মৎস্য উৎপাদন ২০-২৫% বৃদ্ধি পাবে ।