জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফল বৃহষ্পতিবার প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় উত্তীর্ণের হার ৯৫.৩০%। এ পরীক্ষায় ৩০ টি বিষয়ে সারাদেশে ৬৭৪ টি কলেজের ৩,২৭,৮৮৬ জন পরীক্ষার্থী মোট ২৩৪ টি কেন্দ্রে অংশগ্রহণ করে। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১,৯২৭৫৬ জন, মানোন্নয়ন ১,২৪২০২জন, অনিয়মিত ১০,৯২৮ জন।