কুষ্টিয়ার মিরপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছে। উপজেলার ধুবইল ইউনিয়নের লক্ষীধরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গতকাল (শনিবার) সকালে মোবাইল ফোন নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতান্ড হয়। এ সময়ে ছোট ভাই জাহিদুল ইসলাম পাপ্পু (২২) তার বড় ভাই শহিদুল ইসলাম লাবপু ওরফে রাজীবকে (২৬) ছুরিকাঘাত করে। এতে রাজীব ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এ ঘটনায় ঘাতক ভাই জাহিদুল ইসলাম পাপ্পুকে পুলিশ আটক করেছে। সে ওই গ্রামের আব্দুল জলিল ড্রাইভারের ছেলে। মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।