বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে পুলিশের বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা সংসদ। এ কর্মসূচীতে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে সরকারের তালবাহানা ও তাঁর মুক্তি দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় শহরের নবাববাড়ী রোডস্থ জেলা ছাত্রদল কার্যালয় থেকে শত শত নেতাকর্মী বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন।
মিছিলটি সামনে কিছুদুর এগিয়ে গেলে পুলিশ তারকাঁটার বেরিকেড দিয়ে বাঁধা দেয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলামের নেতুত্বে এ কর্মসূচীতে অংশ নেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, যুগ্ম সম্পাদক এম আর ইসলাম স্বাধীন, পরিমল চন্দ্র দাস, সহিদ উন নবী সালাম, বিএনপি নেতা দেলোয়ার হোসেন পশারী হিরু, তৌহিদুল আলম বিটু, আলী মুররাজি তরুন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শাহাবুল আলম পিপলু, সিনিয়র সহসভাপতি হাসানুজ্জামান পলাশ, সাংগাঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, ছাত্রদল নেতা হারুনুর রশিদ সুজন, শফিকুল ইসলাম শফিক, আব্দুর রউফ, আবু জাফর জেমস, সাখাওয়াত হোসেন, আমিনুল ইসলাম শাহীন, আবু হাসান, শিমুল, জকি প্রমুখ।