সিরাজগঞ্জে ট্রাক ও কর্ভাডভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত তিনজন।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে রায়গঞ্জ উপজেলার ধাতপুর এলাকার সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাসেদুল (২৪), আলামিন (২০) ও রহমান (৩২)। তারা তিনজনের বাড়িই বগুড়ার সারিয়াকান্দিতে। তারা ট্রাকের সহযোগী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী।