রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী সাহেবপাড়া গ্রামে রবিবার সকালে পুকুরের পানিতে পড়ে বুদ্ধি প্রতিবন্ধি এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দা সিদ্দিকুর রহমান জানান, আজ রোববার সকালে উপজেলার নবাবপুর ইউনিয়সের বেরুলী সাহেবপাড়া গ্রামের নজর আলীর স্ত্রী ৫ সন্তানের জননী সুফিয়া বেগম (৬৫) বাড়ীর পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যান। প্রতিবেশীরা অনেক খোঁজাখুজির পরে পানির নিচ থেকে দুপুরে তার লাশ উদ্ধার করে। জানা যায়, তিনি দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন।





