নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের মরহুম সাংবাদিকদের মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের আয়োজনে প্রতিবছরের ন্যায় শনিবার বিকেলে প্রেস ক্লাবের সভাপতি এসএম সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রেস ক্লাব ভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, নওগাঁ জেলা পরিষদের সদস্য আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারিক মোল্লা, মোস্তফা ইবনে আব্বাস প্রমুখ।

এসময় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওহেদুল ইসলাম মিলন, কাজী আনিছুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগরসহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।