বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৩ পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১জন। রোববার দুপুরে ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুরের ছোনকা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন সাদেক আলী (৫৫), আল মাহমুদ (৩৫), মোহসিন আলী (৫২)।
নিহতরা সবাই স্থানীয় ছোনকা দক্ষিণ পাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান, তিনজন পথচারি রাস্তার একপাশ দিয়ে হেঁটে ছোনকা বাজারে যাওয়ার পথে মজুমদার ওয়েল মিলের কাছে আসলে বগুড়া থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। তাদের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশের কুন্দারহাট শাখা ইনচার্জ কাজল কুমার নন্দি দূর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে, চালক পালিয়ে গেছে।
শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৩ পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১জন। রোববার দুপুরে ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুরের ছোনকা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন সাদেক আলী...



