রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের গোলার চর গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ৩ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি সাধন করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর ১২টার দিকে এ বিষয়টি টের পান।
মরা চন্দনার মাথায় গোলার চর শাবান মল্লিকের পুকুরের লীজ গ্রহিতা বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের অনাথ চন্দ্র বিশ্বাসের ছেলে অমল কুমার বিশ্বাস জানান, সে পুকুর লীজ নিয়ে মাছ চাষ করে আসছে।
শনিবার দুপুরে নুরলের নেতৃত্বে ৮-৯জন পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছের ক্ষতি সাধন করে। এতে মাছ মরে ভেসে উঠছে। ৩লক্ষাধিক টাকার মাছের ক্ষতি সাধন হয়েছে। বিষয়টি নিয়ে বিকেলে বালিয়াকান্দি থানায় ৮জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার উপজেলা মৎস্য দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বালিয়াকান্দিতে পুকুরে বিষ প্রয়োগ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের গোলার চর গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ৩ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি সাধন করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর ১২টার...





