চুয়াডাঙ্গা জেলা যুবদলের কমিটি গঠন নিয়ে আজ রোববার চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেছেন জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ। বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব চত্বর থেকে সামনের সড়কে উঠলে পুলিশি বাঁধার মুখে পড়ে। বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন যুবদল নেতা মনিরুজ্জামান লিপ্টন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হাবিবুর রহমান সাদিদ বলেন, ‘আগামী ৪৮ ঘন্টার মধ্যে অযোগ্য কমিটি বাতিল করে ত্যাগী, পরিক্ষীত, শহীদ জিয়ার আদর্শের সৈনিক, বেগম খালেদা জিয়ার সাহসী সৈনিক, তারেক রহমানের বীর যোদ্ধা, রাজপথের লড়াকু ও সাহসী যোদ্ধাদেরকে নিয়ে চুয়াডাঙ্গা জেলা যুবদল কমিটি পূণরায় গঠন করতে হবে।