বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি স্ইাফুল ইসলাম বলেছেন, খালেদা জিয়াকে জামিন না দিয়ে সরকার তার সাথে নিষ্ঠুর আচরন করছে। তারা খালেদা জিয়াকে আটকে রেখে একতরফা নির্বাচনের পথে হাঁটছে। কিন্তু কারাগারে রেখে দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। যেকোন মূল্যে দেশবাসী সে নির্বাচন প্রতিহত করবে। সে জন্য এখনই প্রস্তুতি নিতে হবে।
তিনি বৃহস্পতিবার বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় একটি মাদরাসায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির ব্কব্যে একথা বলেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা , কারামুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিল ও তার কল্যাণ কামনা করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহবায়ক আবুল বাশারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা শোকরানা, বিএনপি নেতা মাহবুবর রহমান বকুল, কামরুজ্জামান রাফু, মাফতুন আহমেদ খান রুবেল, তাহা উদ্দিন নাহিন, শাহ মেহেদী হাসান হিমু, জাহেরুল ইসলাম, আজিজুর রহমান বিদ্যুত , খন্দকার ইউনুছ আলী, ফজলুল হক উজ্জল, প্রমুখ।