টাঙ্গাইলে যুবদলের আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। এসময় টুকুর কুশপুত্তলিকা দাহ করা হয়।
সোমবার দুপুরে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে জেলা যুবদলের পদবঞ্চিত নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির বহিস্কৃত সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, জেলা যুবদলের বহিস্কৃত সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিল, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, শহর বিএনপির বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের বহিস্কৃত যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।
শনিবার টাঙ্গাইল জেলা যুবদলের ৮১ সদস্যবিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে আরশাফ পাহেলীকে আহবায়ক, খন্দকার রাসেদুল আলম রাশেদকে সিনিয়র আহ্বায়ক ও মাসুদ তালুকাদারকে সদস্য সচিব করা হয়। এই কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুর রহমান নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
কমিটি বাতিলের দাবি জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক ও অসাংগঠনিক উপায়ে টাঙ্গাইল জেলা যুবদলের কমিটি গঠন করা হয়েছে। এতে ত্যাগী নেতারা স্থান পাননি। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এছাড়া টুকুকে টাঙ্গাইলে অবাঞ্চিত ঘোষণা করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
টাঙ্গাইলে টুকুর কূশপুত্তলিকা দাহ
টাঙ্গাইলে যুবদলের আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। এসময় টুকুর কুশপুত্তলিকা দাহ...





