কুমিল্লায় নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইন দায়ের করা একটি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ মঙ্গলবার (০৫ জুন) বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সাথে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, মাসুদ রানা প্রমুখ।

মাসুদ রানা জানান, জামিন আবেদন উপস্থপনের পর আদালত জানিয়েছে শুনানির জন্য কাযর্তালিকায় আআসবে।

মাসুদ আরো জানান, ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোল বোমার ঘটনায় ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে এ মামলা করেন। গত ২৮ মে কুমিল্লার একটি আদালতে গ্রেফতার দেখানো পূর্বক জামিন আবেদন করেন খালেদা জিয়া। ওই আবেদন নামঞ্জুর করে ৮ আগস্ট পরবর্তী দিন ধার্য করেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিনসহ আবেদন করেন খালেদা জিয়া।