নড়াইলে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ২৭ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ২০ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, মাদকবিরোধী অভিযান চলছে। এ ব্যাপারে সবাইকে সহযোগিতা করতে হবে। প্রকৃত মাদকবিক্রেতাসহ মাদকের সাথে সংশ্লিষ্টদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে।