গাজীপুরের সফিপুর এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে পিতা-পুত্রসহ ৪ চারজন দ্বগ্ধ হয়েছে। আহতদের মধ্যে রাশেদ হোসেন (২৮) ও তার শিশুপুত্র রাফিন (৫) কে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

জানা যায়, দ্বগ্ধ রাশেদ সফিপুরের মাহমুদ ডেনিমস পোষাক কারখার শ্রমিক। ঐ কারখানার সিনিয়র ম্যানেজার আসাদুল হক জানান, রাশেদ হোসেন সফিপুর এলাকার জনৈক সাইদুলের বাসায় সপরিবারে ভাড়া থেকে ঐ কারখানায় চাকুরী করে। সে গতকাল একটি গ্যাস সিলিন্ডার ক্রয় করে বাসায় নিয়ে যায়। কিন্তু বহু চেষ্টায়ও গ্যাস জ্বালাতে ব্যর্থ হয় সে। পরে সংবাদ দিলে গ্যাসের দোকানের ২ টেকনিশিয়ান আজ সকালে গিয়ে সিলিন্ডারটি পরীক্ষা নিরীক্ষা শুরু করলে হঠাৎ সেটি বিষ্ফোরিত হয়। সকাল ১১টায় এ দূর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় মডার্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে কারখানা কর্তৃপক্ষ রাশেদ ও তার ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পিতা-পুত্রের সাথে থাকা কারখানার ম্যানেজার আসাদুল হক আরো জানান, রাশেদের দুই হাত, দুই পা ও মূখমন্ডল পুড়ে গেছে। আর শিশু রাফিনের মূখমন্ডলের একপাশ, পেট, পা ও হাত পুড়েছে।তবে মডার্ন হাসপাতালের ম্যানেজার আলম হোসেন জানান, রাশেদ হোসেন (২৮) ও তার শিশুপুত্র রাফিন (৫) কে ঐ হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অপর দিকে, টেকনিশিয়ান তুলা চন্দ্র ও মনির হোসেনকে সফিপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট ইতি বেগম। তিনি আরো জানান তুলা চন্দ্রের শরীরের ৩৫% এবং মনির হোসেনের শরীরের ৩০ ভাগ দ্বগ্ধ হয়েছে।