প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি অভিযোগ এনে দিনাজপুর আদালতে মামলা করেছেন স্থানীয় নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা তবিবুর রহমান। মঙ্গলবার তিনি মামলাটি দায়ের করেন।

মামলায় গিয়াস উদ্দীন কাদের চৌধুরী নাম সহ অজ্ঞাত অর্ধশতাধিক লোককে আসামী করা হয়েছে।

মামলায় বাদীর অভিযোগ, গত ৩০ মে বিকালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠানে অভিযুক্ত গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সহ অন্য অভিযুক্তরা বক্তব্য রাখেন। বক্তব্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া হয়।