মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় বাস-পিকআপ সংঘর্ষে চালকসহ দু’জন নিহত ৫ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরংগাঈল হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, ঢাকামুখী পিকআপের সঙ্গে বিপরিতমুখী যাত্রীবাহী দূরপাল্লার পরিবহনের সাথে মুখোমুখী সংঘর্ষে পিকআপ চালক লিটনসহ (২৫) অপর আরোহী ঘটনা স্থলেই প্রাণ হারায়। পিকআপের পিছনে থাকা অন্য আরোহীরা আহত হন।
নিহত লিটন শিবালয় থানার অন্বয়পুর গ্রামের ওমর আলীর পুত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর নিহতের পরিচয় পাওয়া যায় নি। দুর্ঘটনা কবলিত পরিবহন দু’টি আটক রয়েছে।





