মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদর হাসপাতালে চার দিন ধরে বিদ্যুৎ না থাকায় মারাত্মক দুর্ভোগে পড়েছে পুরুষ ও মহিলা ওয়ার্ডের অর্ধশত রোগী। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা। এতে রোগীদের মারাত্মক দুর্ভোগে পড়তে হয়েছে। হাসপাতালের অপারেশন, ইসিজি, এক্সরেসহ সকল বিভাগের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গরমে ও টয়লেটে পানি না থাকায় আরো অসুস্থ হয়ে পড়ছে রোগীরা। রোগীদের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতালে চার দিন ধরে বিদ্যুৎ নাই, আমাদের অনেক অসুবিধা হচ্ছে। সুস্থ হওয়ার পরিবর্তে আমরা আরো অসুস্থ হয়ে যাচ্ছি।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জুবাইদা নাসরীন জানান, বিদ্যুৎ না থাকার বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তার কাছে জানানো হয়েছে। আশা করি শিগগিরই বিদ্যুৎ চলে আসবে।